Samajtantra Prasange (Marx O Engles, Lenin, Stalin Ebong Mao er Lekha Theke Nirbachita)
by Irfan Habib, Jaydip Bhattacharya
প্রয়োজনের রাজ্য থেকে স্বাধীনতার রাজ্যে উত্তরণের' জন্য মানবতার যে প্রথম সচেতন পদক্ষেপ তা হলো সমাজতন্ত্র। এই সমাজতান্ত্রিক সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলির একটি ধারণা মার্কসীয় তত্ত্বে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, প্রধানত মার্কস ও এঙ্গেলস, লেনিন, স্তালিন এবং মাও-য়ের লেখায় এ প্রসঙ্গে যা কিছু সুস্পষ্ট অবয়বে ধরা পড়েছে - তাকেই দু'মলাটে ধরার প্রয়াস এই বই। বইটি সম্পাদনা ও প্রয়োজনীয় নানান টীকার নির্মাণ করেছেন খ্যাতনামা ইতিহাসবেত্তা তথা ইতিহাস-রচনার ক্ষেত্রে প্রচলিত মার্কসবাদী ধারার প্রথিতযশা অনুগামী অধ্যাপক ইরফান হাবিব। তার সঙ্গে সম্পাদকের নোট হিসাবে যুক্ত করেছেন একটি পরিশিষ্ট। সমাজতান্ত্রিক দেশগুলির অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিয়ে, তাদের অতীত সম্পর্কে যা কিছু নিশ্চিতভাবে জানা যায় তা খোলাখুলিভাবে ব্যবহার করে, সমাজতন্ত্র প্রসঙ্গে মার্কসীয় তত্ত্বটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এই পরিশিষ্টে। ছ'টি অধ্যায়ে এই সংকলনটি বিভক্ত। প্রথম অধ্যায়ে, কার্ল মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলসের "পুঁজিবাদের সম্পূর্ণ উচ্ছেদ এবং তার পরবর্তী সমাজব্যবস্থার চরিত্র", দ্বিতীয় অধ্যায়ে, কার্ল মার্কসের "একটি সমাজতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক গঠনের কাজ", তৃতীয় অধ্যায়ে, ফ্রেডেরিখ এঙ্গেলসের "সমাজতান্ত্রিক সমাজ ও অর্থনীতি", চতুর্থ অধ্যায়ে, ভি আই লেনিনের "সমাজতন্ত্র ও সাম্যবাদ: দু'টি ধারাবাহিক স্তরে রাষ্ট্র", পঞ্চম অধ
For young readers
Book data: Open Library