Skip to content

Duniya Kanpano Dash Din

by John Reed

History & Archaeology; Political Science

আমেরিকান লেখক ও কমিউনিস্ট জন রীডের 'দুনিয়া কাঁপানো দশ দিন' বইটি ১৯১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপা হয়। সোভিয়েত ইউনিয়নে রুশ ভাষায় তা প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে এবং তারপর থেকে একাধিক পুনর্মুদ্রণ হয়েছে। আমেরিকান সংস্করণের জন্য লেনিন বইটির প্রচুর প্রশংসা করে মুখবন্ধ লেখেন। এই বইয়ে, জনসাধারণের গনবিপ্লব হিসাবে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবকে সঠিকভাবে দেখানো হয়েছে। জনগণের ঐতিহাসিক সৃজনোদ্যোগ এবং শ্রমিকশ্রেণী আর কৃষক ও সৈনিক জনগণের অভিপ্রায়ের প্রবক্তা বলশেভিকদের ভূমিকা সুস্পষ্টভাবে ধরা দিয়েছে লেখকের লেখনীতে। মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সম্পর্কে সত্য কাহিনী শোনানো এক প্রামানিক সাহিত্যকর্ম হিসাবে বইটির মুল্য অপরিসীম।

Writing a summary for young readers…

For young readers

Book data: Open Library