Ami Nari, Ami Mahiyasi
by Rabindranath Tagore, Pallab Sengupta
এই সংকলনের সমস্ত লেখাই নির্বাচিত হয়েছে বিশেষ একটি দৃষ্টিকোণ থেকে বিচার করে। আমাদের দেশের সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে প্রায় সব সময়েই মেয়েদের যে-সমস্ত অবমাননা, উপেক্ষা, বঞ্চনা, প্রতিবন্ধকতা এবং নির্যাতন সহ্য করতে হয়- তার বিরুদ্ধে প্রত্যক্ষে-পরোক্ষে রবীন্দ্রনাথ অজস্রবার কলম ধরেছেন। সমগ্র রবীন্দ্রসাহিত্য থেকে বেছে নিয়ে তেমনই কিছু উল্লেখযোগ্য নিদর্শন এই বইতে সংকলিত করা হয়েছে। এর পাশাপাশি, মেয়েদের আত্মপ্রতিষ্ঠার অধিকার দাবি করেছে, নারী ও পুরুষের সমানাধিকার চেয়েছে এবং সেজন্যে সক্রিয় কোনো ভূমিকা গ্রহণ করেছে- রবীন্দ্রনাথের গড়ে-তোলা এমনই বেশ কয়েকটি চরিত্রকে কেন্দ্রে রেখে রচিত গল্প (এবং উপন্যাসের নির্বাচিত অংশ), কাহিনী-কবিতা ও নাট্যাংশ এখানে গ্রন্থিত হয়েছে, যেমন হয়েছে ঠিক অনুরূপ সব ভাবনায় উদ্দীপ্ত কতকগুলি গান এবং কবিতা। সমগ্র সংকলনটি সবশুদ্ধ আটটি অংশে বিভক্ত- যাদের অন্তর্গত রাচনাগুলির মূল ভাবব্যঞ্জনা সমস্ত ক্ষেত্রেই ওই গুচ্ছের অন্তর্গত কোনো একটি লেখা থেকে উদ্ধৃত একটি পংক্তির মাধ্যমে শুরুতেই বলে দেওয়া হয়েছে।
For young readers
Book data: Open Library