মার্কস ও এঙ্গেলস গণিত ও প্রকৃতিবিজ্ঞানের ব্যাপারে সমান আগ্রহী ছিলেন। কিন্তু এব্যাপারে তাঁদের মধ্যে কিছুটা শ্রমবিভাগ লক্ষ্য করা যায়। মার্কস বেশী মনোযোগ দিয়েছিলেন গণিত ও ফলিতবিজ্ঞানের ওপর আর এঙ্গেলস তাত্ত্বিক প্রকৃতিবিজ্ঞান সম্বন্ধে। “প্রকৃতির দ্বান্দ্বিকতা” গ্রন্থটি তারই ফসল। এই গ্রন্থের অন্তর্ভুক্ত লেখাগুলি এঙ্গেলস রচনা করেন ১৮৭৩ থেকে ১৮৮৬ সালের মধ্যে। এঙ্গেলসের অক্লান্ত গবেষণা ও অধ্যয়নের ফল এই গ্রন্থটি। এতে রয়েছে কমবেশি সম্পূর্ণ হওয়া ১০ টি নিবন্ধ ও অধ্যায়, ১৬৯ টি টীকা ও খণ্ডাংশ ও ২ টি পরিকল্পনার রূপরেখা- মোট ১৮১ টি অংশ। এঙ্গেলসের মৃত্যুর পরে দীর্ঘ ত্রিশ বছর এই পাণ্ডুলিপিটি জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মহাফেজখানায় রক্ষিত ছিল। এর মধ্যে মাত্র দুটি নিবন্ধ- “বানর থেকে মানুষে রূপান্তরে শ্রমের ভূমিকা” এবং “প্রেতলোকে প্রকৃতিবিজ্ঞান” তাঁর জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। “প্রকৃতির দ্বান্দ্বিকতা”র পুরোটা প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে, সোভিয়েত ইউনিয়নে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চারজন প্রাক্তন ও বর্তমান অধ্যাপক দেবকুমার বন্দ্যোপাধ্যায়, বিমল মুখোপাধ্যায়, পীযুষ সাহা ও নৃসিংহ ভট্টাচার্য মিলে বঙ্গানুবাদ করেছেন। অধ্যাপক দেবকুমার বন্দ্যোপাধ্যায় এই অনুবাদ কার্যটি সম্পাদনা করেছেন।
For young readers
Book data: Open Library