স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই বাংলা বরাবরই গোটা দেশের কাছে সম্ভ্রম মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়ে থেকেছে। বামফ্রন্ট সরকারের সময়কালে বিকেন্দ্রীকরণ, জনমুখী প্রশাসন, বিকল্প ভাবনা এবং মানুষের অধিকারের নজির স্থাপন করে গোটা দেশের কাছেই অগ্রবর্তী ঘাঁটি হিসেবে চিহ্নিত থেকেছে বাংলা। কিন্তু, গত দেড় দশকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সবই যেন ঠিক উল্টে গেল। চুরি দুর্নীতি অসততার একের পর এক নজির সৃষ্টি করে এরাজ্যের সরকার গোটা দেশের কাছে বাংলাকে এবং বাংলার মানুষকে যেন উপহাসের পাত্রে পরিণত করেছে। নীতি নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন স্বচ্ছ বাংলাকে ক্রমশই দুষ্কৃতীরাজ এবং দুর্নীতিতন্ত্রের মধ্যে নিমজ্জিত করেছে আর তার মাশুল গুনতে হচ্ছে বাংলার মানুষকে। চাকরি চুরি, জমি চুরি, ভোট চুরি আর কয়লা পাচার, পাথর পাচার, গোরু পাচার, সোনা পাচার করে করে আজ চুরি-দুর্নীতি-পাচারের এক প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত করে ফেলেছে তৃণমূল। আজ তাদের ছোট বড় মাঝারি সব নেতাদের কাছেই কোটি কোটি টাকার বেআইনি সম্পদ। এই লুট, দুর্নীতি, তোলাবাজির সমস্ত হিসাব চায় মানুষ। ওদিকে পার্ক স্ট্রিট থেকে ধূপগুড়ি, কাকদ্বীপ থেকে কামদুনি বাংলার মায়েরা বিচার চায়। অভয়া থেকে তামান্না বিচারের দাবিতে সরব মানুষ। বিচার চায়। সে বিচার আজও মেলেনি। বাংলার মানুষ বিচার আদায় করেই ছাড়বে। এই আবহে, প্রতিষ্ঠিত তরুণ সাংবাদিক সুদীপ্ত বসু লাগাতার অন্তর্তদন্ত করে চলেছেন। ফাঁস করেছেন এক
For young readers
Book data: Open Library