'অলিভার টুইস্ট' অনাথ শিশু অলিভারের করুণ জীবনকাহিনি। নাম-ভূমিকায় থাকা এই অনাথ বালকের জীবনের সূচনা হয় একটি 'ওয়ার্কহাউস' বা দরিদ্রদের শ্রম-আশ্রয়কেন্দ্রে। অতিরিক্ত খাবারের আবদার করে তোলপাড় সৃষ্টির পর তাকে এক শব-ব্যবস্থাপকের কাছে শিক্ষানবিশ হিসেবে পাঠানো হয়। সেখানে এতিমখানার অমানবিকতা থেকে বাঁচতে সে পালিয়ে লন্ডনে যায়, কিন্তু সেখান না-বুঝে পকেটমারদের একটি দলে ভিড়ে যায়। ফ্যাগিন, সাইকস, ন্যানসি প্রভৃতি চরিত্রগুলির সংস্পর্শে এসে তার জীবনে কিছু দুঃসাহসিক ঘটনা ঘটে। শেষ পর্যন্ত, ন্যানসির আত্মত্যাগ ও মিস্টার ব্রাউনলোর সহায়তায় তার জন্মপরিচয় ও উত্তরাধিকার উন্মোচিত হয়। অলিভার শেষে ভদ্র, স্নেহময় পরিবেশে সুখী হয়। ডিকেন্সের এই উপন্যাসকে কেন্দ্র করে সারা বিশ্বে বহু চলচ্চিত্র তৈরি হয়েছে, নাটকও মঞ্চস্থ হয়েছে। তার মধ্যে রয়েছে বিজলীবরন সেন পরিচালিত ১৯৬১ সালে নির্মিত বাংলা চলচ্চিত্র 'মানিক'।
For young readers
Book data: Open Library